শর্তাবলী ও নীতিমালা (Terms & Conditions)
*Onlinestore-এ আপনাকে স্বাগতম। আমরা সবসময় চেষ্টা করি সেরা সেবা দিতে। আপনার কেনাকাটা যেন ঝামেলামুক্ত হয়, সেজন্য দয়া করে নিচের শর্তগুলো একটু পড়ে নিন। কেনাকাটা করার মানে হলো আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. ওয়ারেন্টি নীতিমালা
- Onlinestore বিক্রিত প্রতিটি পণ্যের ওয়ারেন্টি মূলত ওই ব্র্যান্ডের কারখানা বা আমদানিকারক প্রতিষ্ঠান দিয়ে থাকে। আমাদের ভূমিকা হলো আপনার এবং ব্র্যান্ডের মধ্যে মধ্যস্থতা করা ও সার্ভিসটা কার্যকর করতে সহায়তা করা।
- সাধারণত ওয়ারেন্টি সার্ভিস পেতে ১৫ কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে। অনেক পণ্যের ক্ষেত্রে অভিযোগ আসতেই সঙ্গে সঙ্গে বদলে দেওয়া হয়।
- ওয়ারেন্টি নিতে পণ্যটি আমাদের শপে এসে নিজে পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়ার অনুরোধ রাখি। কুরিয়ারে পাঠালে সে ক্ষেত্রে ডেলিভারি খরচ ও পণ্য ফেরত পাঠানোর ঝুঁকি সম্পূর্ণ গ্রাহকের।
- পণ্য ফেরত দিতে হলে মূল বাক্স ও তার সব আনুষঙ্গিক জিনিস (ম্যানুয়াল, কেবল ইত্যাদি) সহ জমা দিতে হবে।
- ওয়ারেন্টি সার্ভিসের সময় যদি আপনার পণ্যের কোনো সফটওয়্যার বা ডেটা নষ্ট হয়, তার দায় Onlinestore নেবে না। ব্যাকআপ নেওয়া আপনার নিজের দায়িত্ব।
- ‘লাইফটাইম ওয়ারেন্টি’ বলতে বোঝায় ওই পণ্যটি যতদিন বাজারে পাওয়া যায় ততদিন। পণ্যটি উৎপাদন বন্ধ (EOL) হলে ওয়ারেন্টি থাকবে না। বিসিএস (BCS) নীতি অনুযায়ী এটি সর্বোচ্চ ২ বছর পর্যন্ত প্রযোজ্য।
২. যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন না
নিচের কারণে পণ্যের ত্রুটি দেখা দিলে ওয়ারেন্টি দেওয়া হবে না:
- শারীরিক ক্ষতি: পণ্যে পানি পড়া, পড়ে গিয়ে ভাঙা, পোড়া দাগ বা গভীর আঁচড় থাকলে।
- সিরিয়াল/স্টিকার নষ্ট: পণ্যের সিরিয়াল নম্বর বা স্টিকার উঠে গেলে, মুছে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে।
- মরিচা বা ফাংগাস: মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড বা র্যামে মরিচা, ফাংগাস বা গভীর দাগ থাকলে।
- পিন বাঁকা/ভাঙা: প্রসেসর বা মাদারবোর্ডের পিন বাঁকা বা ভাঙা থাকলে।
- BIOS পাসওয়ার্ড: আমরা কোনো ডিভাইসে পাসওয়ার্ড সেট করে দিই না। তাই BIOS পাসওয়ার্ড জনিত সমস্যা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
- Apple MacBook: যদি বিল্ট-ইন অপারেটিং সিস্টেম মুছে ফেলা হয়, তাহলে ওয়ারেন্টি বাতিল হবে।
- প্রিন্টারের কনজিউমেবল জিনিস: কার্টিজ, টোনার, ড্রাম, রোলার, হেড ইত্যাদি ওয়ারেন্টির আওতামুক্ত।
- বান্ডেল পণ্য: কিবোর্ড-মাউস সেট একসঙ্গে কিনলে শুধু কিবোর্ড বা শুধু মাউস আলাদাভাবে জমা দিলে চলবে না, পুরো সেট জমা দিতে হবে।
৩. ডেলিভারি নীতিমালা (সাধারণ)
- বাংলাদেশের যেকোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে (শুধু নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে)।
- ঢাকার মধ্যে ২,৫০০+ টাকার অর্ডারে ২ কেজি পর্যন্ত ডেলিভারি ফ্রি।
- ডেলিভারি চার্জ (২ কেজি পর্যন্ত):
- ঢাকার ভিতরে: ৮০ টাকা
- ঢাকার আশেপাশে (সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ): ১০০ টাকা
- ঢাকার বাইরে: ১৩০ টাকা
(২ কেজির বেশি হলে ওজন অনুযায়ী বাড়তি চার্জ প্রযোজ্য)
- ডেলিভারি সময়: ঢাকায় সাধারণত ১-২ দিন এবং ঢাকার বাইরে ২-৩ দিন বা তার বেশি সময় লাগতে পারে।
অর্ডারকৃত পণ্য স্টকে না থাকলে আপনার অনুমতি নিয়ে বিকল্প পণ্য দেওয়া হবে অথবা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে
৪. সেম ডে ডেলিভারি (শুধু ঢাকার মধ্যে)
- অর্ডার কনফার্ম করতে হবে বিকেল ৪টার আগে।
- শুধুমাত্র স্টকে থাকা পণ্যের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য।
- ডেলিভারি চার্জ: ২৪০ টাকা (পণ্যের ওজন বড় হলে বাড়তে পারে)।
- আমরা পাঠাও পার্সেল ব্যবহার করি। তারা ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট করে না, তাই বিকাশ, ব্যাংক ট্রান্সফার বা অনলাইন পেমেন্টের মাধ্যমে পুরো টাকা অগ্রিম দিতে হবে।
- বিকেল ৪টার পরে অর্ডার করলে ডেলিভারি পরবর্তী কর্মদিবসে দেওয়া হবে।
- সেম ডে ডেলিভারিতে কোনো ফ্রি ডেলিভারি অফার চলবে না।
৫. পেমেন্ট ও অন্যান্য শর্ত
- আন্তর্জাতিক কার্ডে পেমেন্ট করলে কার্ডের সামনের প্রথম ও শেষ ৪ ডিজিট দৃশ্যমান ছবি এবং আপনার এনআইডি/পাসপোর্টের স্পষ্ট ছবি আমাদের ইমেইলে পাঠাতে হবে।
- ওয়েবসাইটে কোনো কারিগরি ত্রুটির কারণে পণ্যের দাম যদি বাজারদরের থেকে কম/বেশি দেখায়, তাহলে Onlinestore আগে জানিয়ে বা না জানিয়েই অর্ডার বাতিল করার অধিকার রাখে।
- অনলাইন পেমেন্টের ট্রানজ্যাকশন ফি বা পেমেন্ট চার্জ গ্রাহককেই বহন করতে হবে।
যেকোনো প্রয়োজনে Onlinestore অর্ডার বাতিল করার সম্পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।
যোগাযোগ
ওয়ারেন্টি বা ডেলিভারি সংক্রান্ত যেকোনো প্রশ্ন, অভিযোগ বা পরামর্শে আমাদের সাপোর্ট টিমে ইমেইল করুন:
support@onlinestore.com.bd
ধন্যবাদ।
– Onlinestore টিম